চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া’, যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইনও করতে পারছেন।” রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে আজ দুপুরে এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় টানা ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

তাঁর শারীরিক পরিস্থিতি ঘিরে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই চিকিৎসক জাহিদ হোসেন জানান, অবস্থার জটিলতা থাকলেও খালেদা জিয়া সক্রিয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, বিদেশে চিকিৎসা নেওয়ার প্রশ্নটি এখনো পুরোপুরি মেডিকেল বোর্ডের মূল্যায়নের ওপর নির্ভর করছে। রাজনৈতিক বা পারিবারিক প্রস্তুতি থাকলেও চিকিৎসাবহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

আজই যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসা পর্যালোচনা করবেন বলে নিশ্চিত করেছেন জাহিদ হোসেন।

তিনি জানান, বিশেষজ্ঞ দলের মূল্যায়নের পরেই সিদ্ধান্ত হবে সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে স্থানান্তর করা যাবে কি না, কিংবা সে প্রয়োজন আদৌ আছে কি না।

বিএনপির পক্ষ থেকে বিদেশযাত্রার প্রস্তুতি থাকলেও চিকিৎসার পরবর্তী ধাপ। সবকটিই এখন মেডিকেল বোর্ডের হাতে।