স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডের কাছে হেরে অনেকটাই চাপ আছে বাংলাদেশ। কেননা আজকের ম্যাচ হাতছাড়া হলেই সিরিজ হারের স্বাদ নিতে হবে টিম টাইগারদের।
ঘরের মাঠে নিজেদের আত্মবিশ্বাস থাকলেও জয় নিয়ে ছন্দে থাকা আইরিশদের তেমন চাপ নেই। কেননা তারা একম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে।
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেপটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। স্বাগতিকদের বিপক্ষে ৩৯ রানে প্রথম ম্যাচ জিতে ১-০ আইরিশরা লিড নেয়ায় এই ম্যাচ টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
অধিনায়ক লিটন দাসদের ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি চায় না ভক্তরা। টপ ও মিডল অর্ডারদের কাছ থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।
এর আগেও উইন্ডিজদের বিপক্ষে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিলো টিম টাইগার্স। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে চট্টগ্রামে টানা দ্বিতীয় বারের মতো সিরিজ হার এড়াতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ।
ইনজুরির ধকল এড়াতে ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক কোন অনুশীলন করেনি বাংলাদেশের ক্রিকেটাররা।
