হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন

আন্তর্জাতিক ডেস্ক:
হংকংয়ের তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া আহত হয়েছেন ৭৯ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ভুক্তভোগী পরিবারগুলোকে সমবেদনা ও শোক জানিয়েছেন।

এদিকে, মৃতদের মধ্যে হংকং ফায়ার সার্ভিসের এক সদস্যও রয়েছেন বলে বিবিসিকে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর ভবনগুলোতে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এখনও ভেতরে অনেকে আটকা আছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনগুলোর বাইরে থাকা বাঁশের স্ক্যাফোল্ডিং বা মাচায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত চলছে।