সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি দিচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে। আশা করবো বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তারা ফেরত দেবে।’
জুলাই আগস্টে ছাতজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও কামাল। এরপর গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ও কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুইনাল।
