বাংলাদেশের রাজধানী শহরে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা ও ঢাকার বাইরে প্রায়ই মুহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে।
এসব মিছিলে অংশ নেয়ার অভিযোগে নিয়মিতই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া ৬ জন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের সদস্য।
তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি গোয়েন্দা পুলিশ।
