সিগারেট খেতে ‘নিষেধ করায়’ সোহাগ পরিবহনের কাউন্টার ভাঙচুর

সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগের সোহাগ পরিবহনের বেশ কয়েকটি কাউন্টার ও মালিকপক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।বুধবার রাত ১১ টার দিকে এঘটনা ঘটে।

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিলো, এসময় কাউন্টারের কর্মচারীরা তাদের কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের উপর চড়াও হয়। কিছুক্ষণ পর ৫০/৬০ জনের একটি দল এসে এলোপাতাড়ি ভাংচুর ও কুপিয়ে জখম করে। এঘটনার জন্য রমনা থানা সেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছেন সোহাগ কর্তৃপক্ষ ।