বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জেগে উঠেছে : ফখরুল

আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয়  নির্বাচন সুষ্ঠ হবে বলে বিএনপি’র প্রত্যাশা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমুল পরিবর্তন করতে চায় বিএনপি।

বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বলে জানান ফখরুল।

দিনটির শুরুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা ।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’ র সপ্তাহব্যাপী আয়োজনের শুরু হয়েছে  রোববার আলোচনা সভার মধ্য দিয়ে। মঙ্গলবার রাজধানী ও সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করবে বিএনপি। ১৯৭৮ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।