অতিবৃষ্টির দুর্যোগে পাকিস্তানে প্রায় ২০০ জন মারা গেছেন।
ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে ভূমিধ্বস ও হঠাৎ বন্যায় উত্তর পাকিস্তানে প্রাণঘাতি পরিস্থিতির সৃষ্টি হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৯৪ জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।
এর মধ্যে ১৮০ জনই খাইবার পাখতানওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে মারা গেছেন।
বাকি ১৪ জনের মৃত্যুর তথ্য এসেছে গিলগিট-বালস্তিতান ও কাশ্মীর এলাকা থেকে।
বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার খারাপ আবহাওয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৫জন ক্রও মারা গেছেন।
পরিস্থিতি খারাপ হওয়ায় কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
