অনলাইনে জিডি করার নিয়ম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১০ আগস্ট থেকে সব থানায় অনলাইন জিডি (General Diary) সেবা চালু করেছে। এর ফলে এখন আর জিডি করতে থানায় যেতে হবে না, ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে সহজে জিডি করা যাবে।

অনলাইনে জিডি করার ধাপসমূহ

নীচে অনলাইনে জিডি করার ধাপগুলো সহজভাবে তুলে ধরা হলো।

. মোবাইলে অ্যাপ ডাউনলোড করুন

গুগল প্লে স্টোরে গিয়ে “Online GD” নামে অ্যাপটি ডাউনলোড করুন।

. নিবন্ধন সম্পন্ন করুন

অ্যাপ খুলে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।

. জিডি ফর্ম পূরণ করুন

নির্দেশনা অনুযায়ী অনলাইনে জিডি ফর্ম পূরণ করুন। ঘটনার বিবরণ স্পষ্টভাবে লিখুন এবং প্রয়োজন হলে ছবি বা ডকুমেন্ট সংযুক্ত করুন।

. সাবমিট করুন

সব তথ্য যাচাই করে ‘Submit’ করুন। আপনার মোবাইলে একটি জিডি নম্বর পাঠানো হবে।

. আপডেট জানুন

জিডি জমা দেওয়ার পর অ্যাপ বা আপনার মোবাইলে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত আপডেট পাবেন।

অনলাইন জিডির সুবিধা

ঢাকা শহরের মত ব্যস্ত এলাকায় থানায় না গিয়ে অনলাইনে জিডি করার সুযোগ আপনাকে বিভিন্ন ধরণের সুবিধা দিতে পারে।

গোপনীয়তা রক্ষা: নিবন্ধিত মোবাইল নম্বর ও NID যাচাইয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে থানায় যাওয়ার ভয় থেকেও আপনি মুক্তি পাবেন।

স্বচ্ছতা জবাবদিহিতা: জিডির অগ্রগতি সম্পর্কে সরাসরি আপডেট পেতে পারবেন।

স্বস্তি: জিডির ভিত্তিতে পুলিশের করণীয় জানার সুযোগ পাবেন।

প্রচলিত জিডি ব্যবস্থাও চালু থাকবে

যারা সরাসরি থানায় গিয়ে জিডি করতে চান, তাদের জন্য পূর্বের মতোই অফলাইন জিডি প্রক্রিয়াও চালু থাকবে। অর্থাৎ, অনলাইনে জিডি চালু হলেও, সরাসরি জিডি করার সুযোগ বন্দ হচ্ছে না। আপনার সুযোগ অনুযায়ী যে কোন একটি সেবা গ্রহণ করতে পারেন।