ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা জানিয়েছে অস্ট্রেলিয়া।
ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর অস্ট্রেলিয়ার সমর্থন ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়ার দাবিকে আরও জোরালো করেছে।
গাজার ওপর ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যেই বিশ্বব্যাপী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ হচ্ছে। অস্ট্রেলিয়ায়ও সম্প্রতি হাজার হাজার মানুষ জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারা ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতির পক্ষে অবস্থান নিবেন।
একইদিন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে নিউ জিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
