অর্থ পাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম

অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীম।

বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে খালাস দিয়ে রায় দিয়েছেন।

২০২৩ সালের ১৭ জুলাই অর্থ পাচার আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয় ঢাকার আদালত।

এ ছাড়া তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি তাদের ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।