বাংলাদেশের পোশাক শিল্পে স্মার্ট প্রযুক্তির নতুন যাত্রার সূচনা করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কো. লিমিটেড।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের একটি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের সর্বাধুনিক উদ্ভাবন AMH2 স্মার্ট সেলাই মেশিন এর উদ্বোধন ঘোষণা করা হয়।
বিশ্বব্যাপী ‘হিউম্যান টু হিউম্যান বিহেভিয়ার’ পরিবর্তনের সাথে সাথে সেলাইয়ে পোশাক শিল্পে প্রযুক্তির চাহিদা দ্রুত বেড়ে যাচ্ছে। এই প্রসঙ্গে, জ্যাক টেকনোলজির নতুন AMH2 সেটটি পোশাক খাতে উৎপাদনশীলতা, গুণগতমান এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাক টেকনোলজির চিফ প্রোডাক্ট অফিসার ইয়িমিং ইউ এবং চিফ মার্কেটিং অফিসার ওয়েনজিন ইয়িন।
তারা জানান, AMH2 মেশিন সহজে চালানো যায় এবং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে। ফলে অপারেটররা সহজেই সেলাইয়ের কাজ পরিচালনা করতে পারবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
এছাড়াও এই প্রযুক্তি ব্যবহারের ফলে নিরাপত্তা ঝুঁকি কমবে এবং সম্পূর্ণ অটোমেটেড ফাংশন, যা উচ্চমানের পণ্য উৎপাদনে সহায়ক হবে বলেও তারা জানান।
বিজিএমইএ এর সভাপতি সাদেক হাসান বাবু অনুষ্ঠানে বলেন, “পোশাক শিল্পের টেকসই উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে স্মার্ট প্রযুক্তির উপযোগিতার সময়োপযোগী এই উদ্যোগ আরেক ধাপ এগিয়ে যাবার সুযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোশাক শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রতিনিধিরা।
