৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬৩১ জন।
এসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করে মঙ্গলবার ফল প্রকাশ করেছে পিএসসি।
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সূচি চূড়ান্ত হওয়ার পর তা বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।
এর আগে এ বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ১০ হাজার ৬৪৪ জনকে মনোনীত করেছিল পিএসসি।
