ইউনূসদের দুর্নীতি ‘অনুসন্ধানে’ সরকার

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কোন দুর্নীতি করেছে কিনা, তা খতিয়ে দেখতে চায় সরকার।

এজন্য দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করার পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

মঙ্গলবার জাহেদ উর রহমান জানান, দুদক পুনর্গঠন হচ্ছে। এরপর আগের সরকারের সময় দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কার্যক্রম বেগবান করা হবে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার পর উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আসতে থাকে। এসব অভিযোগ তদন্তে বিভিন্ন মহল দাবিও জানিয়ে আসছে।

এর মধ্যেই নতুন সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা জানালো।