ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সশস্ত্র বাহিনীটি ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
গোষ্ঠীটির নিজস্ব মিডিয়া আল মাশিরায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় একটি ক্লাস্টার মিসাইল এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত একটি খোলা স্থানে গিয়ে পড়ে। এতে কোন হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
