নিজস্ব প্রতিবেদক:
রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে ক্রীড়াবিদদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১২৯ ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রত্যেকে দেওয়া হচ্ছে মাসিক ১ লাখ টাকা করে।
এছাড়া আগামী ৩০শে এপ্রিল সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয় দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড। আর আন্তজাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রিকেট, ফুটবল বাদে আরও যে খেলাগুলো আছে সেগুলো এগিয়ে নিতে চাই। দেশ প্রেম, টিম স্পিরিট থাকলে সাফল্য আসবেই। ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সবসময় থাকবে বলে প্রতিশ্রতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় এমন উদ্যোগে ক্রীড়াবিদদরাও উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন তারা, প্রধানমন্ত্রীও পূরণের আশ্বাস দেন।
