২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আগামী ১৫ এপ্রিল ৬১ জেলায় এ পরীক্ষা শুরু হবে। আর ১৭ এপ্রিল থেকে পার্বত্য তিন জেলায় (বান্দরবান, খাগরাছড়ি ও রাঙামাটি) এ পরীক্ষা নেয়া হবে।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার রুটিন
বুধবার বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা, ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা নেয়া হবে।
