বাংলাদেশে জ্বালানি তেলের কোন ধরণের সংকট নেই বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সরকারের এক মাসের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, “অপ্রয়োজনীয় ক্রয় বাদ দিলে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চললে- কোন সমস্যা হবে না।”
তথ্যমন্ত্রী জানান, আগামী সংসদে অন্তর্বর্তী সরকারের সময় আনা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ বিল আকারে পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি খেলাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
