এশিয়া কাপ টি-টুয়েন্টিতে এবারের আসরে শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আর এই শেষ ম্যাচেই নির্ভর করছে টাইগাররা এশিয়া কাপে টিকে থাকবে নাকি বিদায় নেবে। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান সেখানে বাংলাদেশের চিন্তার ভাজ একটু বেশিই। কেননা গত বছর জুনে কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ।
তবে, এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে টানা তিন টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। তারপরও এশিয়া কাপে কঠিন পরীক্ষার সামনে টাইগাররা। সুপার ফোরে যেতে চাইলে আফগানিস্তানকে হারাতেই হবে। এছাড়া বিকল্প কোনো সমীকরণ নেই।ি
এদিকে, বাংলাদেশকে হারিয়ে বিশ্বমঞ্চে যে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে তারা একটু বেশিই আত্মবিশ্বাসী। বিশ্বকাপে সেরা চার দলের একটি হওয়ার সেই আত্মবিশ্বাসের কথা এবারের এশিয়া কাপে বারবারই মনে করিয়ে দিচ্ছে তারা।
অন্য পরিসংখ্যান বলছে আফগানিস্তানের কথা। কেননা, শেষ ১২ বারের মুখোমুখিতে বাংলাদেশের বিপক্ষে ৭টিতে জয় পেয়েছে আফগানরা।
তাই, আজ রাতে সাড়ে আটটায় এশিয়া কাপের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। হয়তো এটাই তাদের কাছে এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ।
