২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রতীক্ষিত গ্রুপ ড্র অবশেষে সম্পূর্ণ প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ৪৮ দলের এই আসরে ১২টি গ্রুপে দলগুলোর ভাগ্য নির্ধারিত হয়েছে। এবারের ড্রকে কেন্দ্র করে বিশেষ আলোচনায় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও জার্মানির গ্রুপ ভাগ্য।
গ্রুপভিত্তিক সব দলের তালিকা
গ্রুপ এ
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি
কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ
নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ
স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে
পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
