জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করতে গিয়ে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছে জামায়াতে ইসলামী।
ধূপখোলার মাঠটিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা চলছে। এর মধ্যেই সেখানে সমাবেশের প্রস্তুতি নিয়েছে দলটি।
রোববার দুপুরে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মান্নানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কারণে রোববারের খেলা স্থগিত করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটিকে।
এ নিয়ে সমালোচনায় মেতেছেন শিক্ষার্থীরা। ফেইসবুকে অনেকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
