সৌদি ক্লাব আল নাসের সোমবারই নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে জর্জ জেসুসের নাম।
এরইমধ্যে তিনি নতুন শর্তও দিয়ে বসেছেন।
জেসুসের দাবি, পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো না খেললে তিনি দলটিকে কোচিং করাবেন না।
সৌদি লিগের দলটি যে বড় লক্ষ্য নিয়ে এগুচ্ছে, তা মনে করিয়ে জেসুস বলেন- “লক্ষ্য একটাই, শিরোপা জেতা।”
সৌদিতে রোনালদোকে ট্রফি জেতাতে সহায়তা করতে চান বলেও জানান এই পর্তুগিজ কোচ।
এ নিয়ে ৩য় মেয়াদে সৌদিতে কোচিং করাতে আসছেন জর্জ জেসুস।
