ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্বৃত্তদের গুলি বাম কানের পাশে মাথায় আঘাত হানায় তিনি গুরুতর আহত হন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন হাদী। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
হাদী ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন।
যেভাবে গুলি করা হয় ওসমান হাদীকে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২ জন মোটরসাইকেল আরোহী হাদীকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা এসেছিলেন ৩টি মোটরসাইকেলে করে।
বিজয়নগর ও ফকিরাপুলের মাঝামাঝি এ রাস্তায় আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় ছিলেন ওসমান বিন হাদী।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছি।
তার ভাষ্য, রিকশাটি কালভার্ট রোড এলাকায় আসতেই হঠাৎ করে হাদীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চলে যান মোটরসাইকেল আরোহীরা।
পুলিশ হামলাকারীদের ধরতে কাজ করছে।
কেন গুলি করা হয় হাদীকে?
ওসমান হাদীকে কেন গুলি করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
তবে ওসমান হাদী বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছিলেন যে, তাকে বিদেশ থেকে হুমকি দেয়া হচ্ছে।
নভেম্বরেও তিনি জানান, তাকে হত্যা করা হবে- এমন হুমকি আসছে বিদেশি নম্বর থেকে।
হাদীর অবস্থা কেমন এখন?
দুপুর আড়াইটার দিকে ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়া হাদীকে এখন আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিকিৎসকরা বলছেন, ওসমান হাদীর অবস্থা এখন গুরুতর।
ঢামেকের চিকিৎসক মোশতাক আহমেদ জানিয়েছেন, ওসমান হাদী এখন কোমায় বা গভীর অচেতন অবস্থায় আছেন।

1 thought on “কারা কেন গুলি করেছে ওসমান হাদীকে? যা জানা যাচ্ছে”
Comments are closed.