২০ মিনিট বন্ধ থাকার পর ঢাকায় ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টা ৪৪ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে ৪টা চার মিনিটে আবার যাত্রী পরিবহন শুরু হয়।
এসময় ঢাকার মেট্রো স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভীড় দেখা যায়।
মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছে, সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝে মেট্রো লাইনের উপর একটি ব্যাগ পড়ে ছিল। সেটিকে সরানোর জন্য ২০ মিনিট মেট্রোরেল বন্ধ রাখা হয়।
