যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ব্যাপক শুল্ক অবৈধ ঘোষণা করেছে।
ক্ষমতার সীমা অতিক্রম করে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
এ রায়ের ফলে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ট্রাম্প শুল্ককে যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিলেন, তা আটকে গেল।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়কে ‘গভীর হতাশাজনক’ বলে মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প। তিনি বলেন, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১শ’২২ ব্যবহার করে বিশ্বব্যাপী সব আমদানির ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
এমনকি বিষয়টি দীর্ঘ আইনি লড়াইয়ের পাশাপাশি আরও ‘কঠোর’ শুল্ক নীতির পথে হাঁটার অঙ্গীকার করেছেন ট্রাম্প।
তবে, ডেমোক্র্যাট নেতারা এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তাদের আশা, এর ফলে ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের অবসান হতে পারে। এর আগে নিম্ন আদালতগুলোও এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছিল।
