পে স্কেল: যমুনা এলাকায় পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের ধুন্ধুমার

pay scale

নিজস্ব প্রতিবেদক:নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি ছত্রভঙ্গ করে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন। শুক্রবার দুপুরের পর যমুনা ও আশপাশের এলাকায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। … Read more

আজ মহান বিজয় দিবস

Bijoy Dibos

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ আত্মপ্রকাশ করে। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের ত্যাগে অর্জিত এই বিজয়ের দিনে দেশজুড়ে চলছে শ্রদ্ধা, উৎসব ও নানা আয়োজন। … Read more

খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়

khelada zia

নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন অবস্থা কাটেনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলের নেতারা জানিয়েছেন, তার জ্ঞান রয়েছে,তবে অবস্থা স্থিতিশীল নয়, প্রয়োজন উন্নত চিকিৎসা। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর জন্য দোআ চাওয়া হয়েছে। এর আগে গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবস্থার … Read more

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে: প্রধান উপদেষ্টা

adviser

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। এসময় তিনি গণভোটের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। … Read more

নতুন বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

IMG 20251109 WA0002

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে খাদ্যবহির্ভূত খাতে দাম বেড়েছে। যাতায়াত খরচ ও বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি তিনি স্বীকার করেন। গত ২৭ … Read more