Skip to content

banglainsight24.com

News, Analysis & Insights

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • জীবন
    • ভ্রমণ
    • ক্যারিয়ার
  • প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • প্রবাস
  • সংস্কৃতি
bpl logo opening ceremony

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না যে কারণে

February 16, 2026 9:23pmDecember 18, 2025 12:20pm by banglainsight24.com

বিপিএল ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকলেও এবার থাকছে না টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিপিএল মাঠে গড়ানোর তথ্য দিয়েছে বিসিবি।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টি-২০ ক্রিকেটের এই টুর্নামেন্টের দ্বাদশ আসর।

এর আগেই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বিসিবির।

তবে বুধবার রাতে ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে উদ্বোধনী অনুষ্ঠান না করার কথা জানিয়েছে।

আর এজন্য সামনে আনা হয়েছে নিরাপত্তা পরিস্থিতিকে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় রয়েছে। সবশেষ ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীকে প্রকাশ্যে গুলির ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান লক্ষ্য।

“সরকারের জনসমাগম সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Related

Categories খেলা, বিশেষ Tags bpl logo, bpl security concern, opening ceremony, t20 cricket, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না কেন?, নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশ ক্রিকেট লিগ, বিপিএল
মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক
জিগাতলার হোস্টেলে মিললো এনসিপি নেত্রীর মরদেহ
  • Trumpsaudiarabiambsiranwar
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার ‘পরিকল্পনা’ সৌদি আরবের
  • mirzaFakhrul
    পাকিস্তানপন্থী অপশক্তি মাথাচাড়া দিচ্ছে, ছাড় দেয়া যাবে না: ফখরুল
  • iranoilussanction
    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
  • Sheikhmamunkhaled
    ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন আটক
  • Bangladeshindependenceday
    শৃঙ্খলমুক্তির ৫৬ বছরে বাংলাদেশ
  • daulatdiaferryghatbussink
    দৌলতদিয়া দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবে নিহত ২৬
  • daulatdiaferryghatbussink
    দৌলতদিয়ায় পদ্মার ৩০ ফুট গভীর তলালো বাস, ২ মরদেহ উদ্ধার
আমাদের সম্পর্কে
যোগাযোগ
নৈতিকতার মানদণ্ড
© 2026 banglainsight24.com • Built with GeneratePress