বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

এ সময় তাঁরা পারস্পরিক বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দুই নেতা ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।