চাইলেই ভাড়া বাড়ানো যাবে না, বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশনা

ঢাকায় জানুয়ারি মাসে বাসাভাড়া বাড়ানোর যে সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে লাগাম টানতে চাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে চাইলেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। বরং একবার ভাড়া ছিক করার পর তা বাড়ানোর জন্য অপেক্ষা করতে হবে ২ বছর।

এসব নির্দেশনা নিয়ে মঙ্গলবার ঢাকা উত্তরের নগর ভবনে সংবাদ সম্মেলনে আসেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, জানুয়ারীতে বাড়িভাড়া বাড়ানো অযৌক্তিক।

কর প্রদানের সঙ্গে সামঞ্জস্য জুন-জুলাই মাসে ভাড়া বাড়ানোর নির্দেশনা দিয়েছে ডিএনসিসি।

এছাড়া ভাড়াটিয়াদের ভাড়া পরিশোধ করতে হবে মাসের ১০ তারিখের মধ্যে।