বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠাল পাকিস্তান

World cup bcb

ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে পিসিবি।

ডিএলএস আইনে ভারতের জয়, শুরু ভাল করলেও শেষে ব্যাটিং ধস বাংলাদেশের

ind vs bd

স্পোর্টস ডেস্ক:বৃষ্টি, বিতর্ক, ডিএলএস হিসেব আর শেষ মুহূর্তের রোমাঞ্চ; সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৮ রানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯। নির্ধারিত লক্ষ্য থেকে এগিয়েও শেষদিকে ব্যাটিং ধসে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ভারত ২৩৮ রান তোলে। বৃষ্টির কারণে ইনিংস ৪৯ ওভারে সীমিত হয়। ভারতের হয়ে অভিজ্ঞান কুন্ডু ১১২ বলে ধৈর্যশীল ৮০ … Read more

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা

IMG 20260112 WA0039

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ সংক্রান্ত একটি চিঠি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে এমন কিছু শর্তের কথা বলা হয়েছে, যা বাস্তবসম্মত নয় এবং বাংলাদেশের জন্য গ্রহণযোগ্যও নয়। আজ বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। … Read more

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপে ট্রাম্পের সবুজ সংকেত

Modi

আন্তর্জাতিক ডেস্করাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দিতে পারে এমন এক কঠোর নিষেধাজ্ঞা বিলে সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এই সমর্থন পেয়েছেন। প্রস্তাবিত বিলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো সম্ভাব্যভাবে … Read more

কারাবন্দি ছাত্রনেতাকে মামদানির চিঠি, বিতর্ক ভারতে

Zohran mamdani letter umar khalid

তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপি বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোন বিদেশি হস্তক্ষেপ তারা সহ্য করবে না।

নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

Pronoy

কূটনৈতিক প্রতিবেদক:ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের কয়েকটি স্থানে বাংলাদেশ মিশন ঘিরে সাম্প্রতিক সময়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে … Read more

হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

IMG 20251222 WA0344

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনে তীব্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ- ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা বিক্ষোভের … Read more

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার ও ভিসা সেবা স্থগিত

IMG 20251222 WA0341

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনার জেরে মিশনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত … Read more

বিশৃঙ্খলা যুবভারতীতে, মেসির সফর ঘিরে লজ্জায় পশ্চিমবঙ্গ

Kolkata messi visit chaos

ফুটবল কিংবদন্তী লিওনেল মেসির সফর ঘিরে ব্যাপক আয়োজন থাকলেও বিশৃঙ্খলায় লজ্জার মুখে পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবস্থাপনা।

ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৫ জন নিহত

india goa night club fire

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন ক্লাবের কর্মী বলে নিশ্চিত করেছে প্রশাসন। বাকি ৭ জনের পরিচয় এখনও শনাক্ত করা হচ্ছে। স্থানীয় সময় রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রান্নাঘরের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে … Read more