বাঙালির অনন্য গৌরবের ঐতিহাসিক ৭ই মার্চ আজ। ১৯৭১ সালের উত্তাল এই দিনে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণ বাঙালিকে স্বাধীনতার মন্ত্র দিয়েছিল।
ঢাকায় সে সময়ের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ২০ লাখ মুক্তিকামী উন্মত্ত জনতার সামনে বলেন, “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”।
রক্তে শিহরন তোলা ভাষণের সঙ্গে মুহুর্মুহু স্লোগানে সেদিন কেঁপে ওঠেছিল ঢাকার আকাশ। হাতের ঝান্ডায় লাল-সবুজের পতাকা নিয়ে ছুটে আসা বাঙারি সেদিন পশ্চিম পাকিস্তানকে জানিয়ে দেয় যে, জয় বাংলার মন্ত্রে তারা জীবন দিতেও প্রস্তুত।
২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
