বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি জুলাই সনদ বাতিল চেয়ে আদালতে রিট হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বুধবার রিট আবেদন করে জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের দাবিও জানান।
রিট আবেদনে, জুলাই সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে তুলে ধরা হয়েছে।
এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় বেশকিছু পরিবর্তন আনতে জুলাই সনদ তৈরির কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। যদিও এ প্রক্রিয়া নিয়ে দেশের ভিতরেই নানা সমালোচনা ছিল।
এই সনদের ভিত্তিতে বাংলাদেশে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা রয়েছে। তবে বিএনপির সংসদ সদস্যরা এই পরিষদের সদস্য হওয়ার মপথ নেননি।
