প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার কথা বাংলা ইনসাইট-২৪ কে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি প্রধান।
তাকে আটক বা গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ধানমন্ডি থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাত আটটার দিকে তাঁরা ডিবি কার্যালয়ে পৌঁছান তিনি।
আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন এই সিনিয়র সাংবাদিক।
