নির্বাচনী জোটে ভাঙনের পর করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী।
শনিবার সকালে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কয়েকটি ইসলামী দল নিয়ে জোট তৈরি করেছিল জামায়াতে ইসলামী। পরে আরও কিছু দল এ জোটে অংশ নেয়।
তবে আসন ভাগাভাগি নিয়ে জোটে অসন্তোষ বাড়তে থাকে। পরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শুক্রবার জোট থেকে বেরিয়ে আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিতে আমির শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে বসলো জামায়াতে ইসলামী।
