ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খোঁজ মিলছে না।
রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, খামেনিকে হত্যা করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
তবে এ বিষয়ে ইরান সরকারের কোন বক্তব্য জানা যায়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খামেনি ‘আর নেই’।
ইসরায়েলি দাবি অনুযায়ী, হামলায় খামেনির আবাসস্থল ও কম্পাউন্ড ধ্বংস হয়েছে।
এরপর থেকে খামেনীর খোঁজ মিলছে না। হামলার সময় খামেনী সেখানে ছিলেন কিনা, তাও জানা যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমে, হামলায় খামেনীসহ ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিহত হওয়ার তথ্য এসেছে।
