যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি নতুন স্থাপনা নির্মাণ শুরু করেছিল।
দেশটিতে হামলার পিছনে এটি অন্যতম কারণ ছিল বলে জানান তিনি।
পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসলেও বরাবরই তা অস্বীকার করে আসছে তেহরান।
ট্রাম্পের ভাষ্য, আগের বারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বিকল্প হিসেবে নতুন এই প্রকল্পে হাত দিয়েছিল ইরান।
তার দাবি, এই স্থাপনাটি শক্ত গ্রানাইটের নিচে সুরক্ষিতভাবে নির্মাণ করা হচ্ছিল, যাতে বাইরের হামলা থেকে রক্ষা পাওয়া যায়।
“ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দ্রুত বাড়তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ সহজ করে দিতে পারত”, বলেন ট্রাম্প।
তিনি বলেন, এই কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগাম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
