যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, আকাশসীমা খুলে তেহরানে নিরাপত্তা বাড়াল ইরান

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে পরবর্তীতে কী হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিভিন্ন সামরিক সরঞ্জাম। তবে, বেশিরভাগ ফ্লাইটের জন্য সাময়িক বন্ধের মেয়াদ শেষ হওয়ার পর ইরানের আকাশসীমা আবারও চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় এর আগে ইরানের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট এর জন্য প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিলো।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তা বেশিরভাগ ক্ষেত্রেই কমে গেলের যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আশঙ্কা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে।

এদিকে, সৌদি আরবের মালিকানাধীন প্যান আরব সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া’র তথ্য মতে, ইরানের বিরুদ্ধে হামলা বাতিল আপাতত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর পিছনে তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমানের তীব্র কূটনৈতিক চাপ ছিল বলে জানিয়েছে চ্যানেলটি।
তারা ট্রাম্পকে সতর্ক করেছিল যে, ইরানের প্রতিশোধ গত বছরের কাতারের আল-উদেইদ এয়ারবেসে হামলার মতো সহজ হবে না, বরং অনেক কঠোর হবে।