ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানে চলমান বিক্ষোভের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামরা চালানোর হুঁমকি দিয়েছে ইরান।

রোববার তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোতে পাল্টা আঘাত করা হবে।

ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সংসদে বলেন, যুক্তরাষ্ট্র যদি কোন ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল ও সব মার্কিন ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্য হবে।

ইরানে ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ দমনে ইরানি সরকার যেন শক্তি ব্যবহার না করে, সে বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত।

এই পরিস্থিতিতে ইসরায়েলও সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক বৈঠকে অংশ নেওয়া কয়েকটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় দেশটি উচ্চ সতর্কতায় আছে।

দেশটি আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক তৎপরতা চালালে তেহরান ইসরায়েলে পাল্টা আঘাত করতে পারে।