ইরানের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত কোনো সমঝোতায় না এলে ইরানকে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।
বুধবার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল -এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইতোমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, এই নৌবহর অত্যন্ত দ্রুতগতিতে, শক্তি ও উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে।
ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন ইরান দ্রুত আলোচনার টেবিলে বসবে এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছাবে।
ওই চুক্তির মূল শর্ত হিসেবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা চলবে না।
মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তিনি আবারও ইরানকে উদ্দেশ করে বলেন, এখনই চুক্তি করার সময়।
