মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি ‘শত্রু’ পক্ষ ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২৭০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পাল্টা ইসরাইল তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব ইরানের কয়েকজন কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের সবাই নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। এছাড়া ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে
