ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ অনেকটা ধ্বসে পড়েছিল যুক্তরাষ্ট্রের অখ্যাত বোলিং লাইনআপের সামনে।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের চমকে দেয় ক্রিকেটের বিশ্বমঞ্চের নবাগত দল যুক্তরাষ্ট্র।
একের পর এক যাওয়া-আসায় বড় রানের দিকে এগুতে পারেননি ভারতীয় ব্যাটাররা।
বিশ্ব চ্যাম্পিয়নরা ৫০ রান তোলার আগেই ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক সুরিয়াকুমার যাদব।
তার ৮৪ রানের ইনিংসে ভর করেই ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ভারত।
