যেভাবে হামলার শিকার হন দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজের বাসায় হামলার শিকার হয়েচেন।

বুধবার সকালে হামলার সময় তার বাসভবনে গণশুনানি চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি কাগজপত্র হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে যান। আলাপের এক পর্যায়ে তিনি হঠাৎ আক্রমণ চালান।

নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে।

হামলায় রেখা গুপ্তা হাতে ও মাথায় আঘাত পান, তবে তার অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হামলাকারী ৪০ বছর বয়সী রাজেশ সাকরিয়া দিল্লিতে বসবাস করলেও মূলত গুজরাটের রাজকোটের বাসিন্দা।

তার পরিবারের সদস্যরা দাবি করেছেন, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে রাজধানীর রাস্তা থেকে কুকুর সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে কুকুরপ্রেমী রাজেশ ক্ষুব্ধ ছিলেন।