গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে শুল্কারোপ, ইউরোপীয়দের ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈঠক করছে।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও জানান তিনি।

এদিকে ইউরোপীয় নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের।

পরিস্থিতির প্রেক্ষিতে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মিত্রদের সহায়তায় সামরিক উপস্থিতিও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন, ওয়াশিংটনের বক্তব্য যতটা উত্তপ্ত, বাস্তবতা ততটা নয় এবং তারা উত্তেজনা কমাতে কাজ করবেন।

তবে, ট্রাম্পের এমন বক্তব্য ইউরোপসহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।