ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাতে মিরপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
শেখ মামুন খালেদকে কি অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা এখনো কিছু জানাননি।
এক এগারোর রাজনৈতিক পরিস্থিতির সময় তিনি সক্রিয় সেনা কর্মকর্তাদের একজন ছিলেন বলে আলোচনা রয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের দুই দিনের মাথায় এটি আরও একজন সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা আটকের ঘটনা।
গত বছরের মে মাসে দুদকের আবেদনে শেখ মামুন খালেদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন।
