ঈদ উৎসবে বিশ্বের বিপর্যয় মুক্তির প্রার্থনা

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করছে।

শনিবার সকালে ঈদ জামাতের মাধ্যমে দেশে দেশে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এবারের ঈদ এমন সময়ে উদযাপিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ধ্বংসলীলায় মুসলিম দেশগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।

ইউক্রেন, গাজার পর ইরানে প্রাণঘাতি লড়াইয়ের নতুন ফ্রন্ট বিশ্বকে অর্থনৈতিক সংকটের মুখেও ঠেলে দিয়েছে।

এ অবস্থায় ঢাকাসহ বাংলাদেশের সব এলাকাতেই ঈদের দোয়ায় যুদ্ধমুক্তির প্রার্থনা করা হয়।

মুসলমানরা তাদের সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো যেন সংকট কাটিয়ে ওঠতে পারে সে প্রার্থনা করেন।

একই সঙ্গে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানানো হয়।