বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারিরীক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান এই চিকিৎসক।
জাহিদ হোসেন বলেন, “আমরা সবাই আশাবাদী খালেদা জিয়া দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”
তবে তিনি জানান, বয়সের কারণে খালেদা জিয়ার শারিরীক জটিলতা বেড়ে গেছে, যে কারণে তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।
