দৌলতদিয়ায় পদ্মার ৩০ ফুট গভীর তলালো বাস, ২ মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ফেরি ঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া বাসটি পদ্মা নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে।

এ পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পানির ৩০ ফুট নিচ থেকে বাসটি তুলে আনতে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী যান ‘হামজা’ চেষ্টা চালাচ্ছে।

বুধবার বিকালে অর্ধশত যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে যায়।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি পদ্মায় ডুবে যাওয়ার পরপরই অন্তত ১৩ জন যাত্রী সাঁতরে উপরে ওঠে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।