বিএনপির থেকে তাদের নিরাপত্তা তিন গুণ করে দেন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র চেয়ার‌ম্যান তারেক রহমান বলেন, মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সেজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রটোকল তিনগুণ করে দেন। বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন, তার তিন গুণ করে দিন তাদের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এই সরকারের উপদেষ্টাদের অনুরোধ করব বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরেছে।

জনগণের ভাগ্য বদলাতে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়ে তারেক রহমান বলেন, “দেশকে যদি বাঁচাতে হয়, তবে ইনশাআল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে।

এই দেশের বহু মানুষ গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছে।”

তিনি আরও বলেন, “সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই এবং একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, তবে কোথায় সিল মারতে হবে? ধানের শীষেই আমাদেরকে সিল মারতে হবে।”

তিনি বলেন, “আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। একমাত্র কোন দল এই নিশ্চয়তা দিতে পারে? ধানের শীষই পারে সেই নিশ্চয়তা দিতে।

বিএনপির চেয়ারম্যান বলেন, “যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটি মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। সরকারের কোনো ভুল হলে মানুষ তা নির্দ্বিধায় বলতে পেরেছে। তখন কোনো মানুষকে গুম বা খুনের শিকার হতে হয়নি।”