ঢাকার কেরাণীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

বাংলাদেশে নির্বাচনী প্রচার শুরুর দিনই বিএনপির একজন নেতা সন্ত্রাসীদের গুলির শিকার হয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের প্রচার শুরু হয়েছে বৃহস্পতিবার।

এদিন রাত ৯টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় একদল ব্যক্তি।

তার ভাই রকিব হোসেন জানান, হাসান মোল্লা একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেল থেকে গুলি করে অজ্ঞাত ব্যক্তিরা।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।