নেপালের কাছে সিরিজ হারা ক্যারিবীয়রা বাংলাদেশকে করলো হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক:

ক’দিন আগে নেপাল ক্রিকেট দলের কাছে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তবে, এ দলকে ২-১ ব্যবধানে ওয়ানডেতে সিরিজে জিতেছিল মেহেদী হাসান মিরাজের দল।

সেই দলের কাছে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। রোভমান পাওয়েলের দলের কাছে ৩-০তে হেরেছে লিটন দাসেরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে টিম টাইগার্স। জবাবে নেমে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ।

৫২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়েন রোস্টন চেজ ও আকিম অগাস্তে। ফিফটি করেন দুজনেই। ১৬তম ওভারে দুজনের উইকেট তুলে নেয় বাংলাদেশ। চেজ ৫ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৫০ এবং অগাস্তে ১ চার ৫ ছক্কায় ২৫ বলে ৫০ রান করেন। পরে রোভম্যান পাওয়েল ও গুডাকেশ মোতি জয় নিশ্চিত করেন। পাওয়েলে ৫ রান এবং মোতি ৩ রান করেন।

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সাইফ হাসান। এছাড়া দলের বাকি ৯ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পেসার শেফার্ড করেছেন হ্যাটট্রিক। টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শেফার্ড।

২টি করে উইকেট নিয়েছেন স্পিনার খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন আকিল হোসেন ও রোস্টন চেজ।